ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু

ads

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৯০১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জন। সোমবার (৮ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২১৫ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৯০১ জনের মৃত্যু হয়েছে।


এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২০৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জন।


এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৫ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৫৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫০ লাখ ৬৭ হাজার ৫৮৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ২২ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৬৬৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯০১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জন।

ads
ads
ads

Our Facebook Page